| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে সফর, ১৪৪৮ হিজরি August 5, 2026, 11:16 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ ও তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
  • 155 সময় দেখুন

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ শহরের প্রানকেন্দ্রে অবস্থিত লোটাস কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ ও ৩য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার(২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক গোলাপ আলী শেখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতপাঠ করা হয়। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মামুনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক বিমল কুমার রায়, মাধ্যমিক শাখার পরিচালক খালেদা আক্তার শিপু, প্রধান শিক্ষক গোলাম মোর্তজা হেলালসহ প্রাথমিক ও মাধ্যমিক শাখার অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ প্রমূখ।

সভা শেষে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেন অধ্যক্ষ ও অতিথিবৃন্দ।

সভায় অধ্যক্ষ মামুনুর রশীদ বলেন, পরিক্ষায় একটা শিক্ষার্থী কতটা ভালো ফলাফল করলো এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে কতটা মানুষের মতো মানুষ হতে পারল।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাদের মোবাইল আসক্তি হতে দূরে রাখতে হবে। মোবাইল ব্যবহারকারী কোনো শিক্ষার্থীকে স্কুলে রাখা হবে না। তিনি শিশুদের সুশিক্ষার জন্য, সকল ধরণের ক্ষতিকর দিক থেকে দূরে রাখতে তাদেরকে বেশি বেশি সময় দেয়া এবং স্কুলে পাঠদান চলাকালীন সময়ে অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান জানান।

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর