
মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর।গাজীপুর মহানগরের গাজীপুর-১ আসনের ১০ দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
অদ্য ২২/০১/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুরের দিকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-১ আসন থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজীপুর-১ আসনের বাসিন্দাদের শিরোমণি নির্যাতিত গণমানুষের নেতা সম্মানিত জনাব মোঃ শাহ আলম বকশী ।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের সম্মানিত সকল নেতা এবং কর্মীরা ।
উক্ত গাজীপুর-১ আসনের আশা-আকাঙ্খার প্রতীক জনাব মোঃ শাহ আলম বকশী তিনি তার নির্বাচনী ইশতেহার পেশ করেন।
তিনি নির্বাচনী ইশতেহার অনুযায়ী নির্বাচন পরবর্তী কার্যক্রমে সকল প্রত্যাশা পূরণের আশা ব্যক্ত করেন।