
মোঃ মমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি গাজীপুর।
গাজীপুর মহানগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৩/০২/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার আয়োজিত এ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশ ও জাতির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত জনসভায় কোনাবাড়ী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির হোসাইনের নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
তাদের উপস্থিতিতে সমাবেশস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। শৃঙ্খলাবদ্ধ মিছিল সহকারে তারা রাজবাড়ী মাঠে প্রবেশ করেন এবং সমাবেশ সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।
নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনা জনসভাকে আরও প্রাণবন্ত করে তোলে। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আগামী নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনমত দৃঢ় হচ্ছে এবং দাড়িপাল্লার বিজয় হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।