
স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে শহীদ শরীফ ওসমান হাদী এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩শে ডিসেম্বর ২০২৫ইং রোজ মঙ্গলবার বাদ এশা ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনাবাড়ি থানা শাখা কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিল এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজীপুর-০১ আসন-এর হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা জিএম রুহুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আল-আমিন খান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার সহসাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বাশার।
উক্ত দোয়া মাহফিল এ সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ ওমর ফারুক । সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনাবাড়ি থানা।
দোয়া মাহফিল পরিচালনায় ছিলেন, হাফেজ মাওঃ আব্দুর রশিদ সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনাবাড়ি থানা। এছাড়াও উপস্থিত ছিলেন, মুহাম্মদ আব্দুল হামিদ মিডিয়া বিষয়ক সম্পাদক গাজীপুর-১ আসন নির্বাচন পরিচালনা কমিটি প্রমুখ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
নেতারা বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন সততা, ন্যায় এবং ইনসাফের প্রতিক। তিনি একজন বীর সৈনিক। আজীবন তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। তিনি সমতা এবং ইনসাফের জন্য লড়াই এবং সংগ্রাম করেছেন।
পরে নেতারা শহীদ ওসমান হাদী’র রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সুখময় জান্নাত নসিবের জন্য দোয়া করেন।