| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 12:17 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

গাজীপুর মহানগরের কাশিমপুরে ভূমি দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
  • 115 সময় দেখুন

স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ৩নং ওয়ার্ডে আঃ মান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে জোরজবরদস্তি করে তাদের জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা হলেন, মোঃ মনির হোসেন, আমির হোসেন, কুলসুম বেগম।
আজ ২২/১২/২০২৫ ইং রোজ সোমবার দুপুর বারোটার দিকে কাশিমপুর থানা প্রেসক্লাবে ভুক্তভোগী সদস্যরা এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, আঃ মান্নান মিয়া একজন আঃলীগ নেতা। সে ৩নং ওয়ার্ডে বাসিন্দা। দীর্ঘ দিন যাবত তিনি বিভিন্ন প্রভাব বিস্তার করে বল প্রয়োগ করে আমাদের ভোগদখলকৃত জমি দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের এই ১৪ শতক জমির উপর বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন চেষ্টা করতেছেন। আমরা খুবই শঙ্কা এবং উৎকণ্ঠায় আছি । আমরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।
এছাড়া তারা মাঝেমধ্যেই এসে বিভিন্ন ধমকি প্রদর্শন করে জমি দখলের জন্য পায়তারা করতেছে।
এছাড়াও গত ২১/১২/২০২৫ ইং তারিখ রোজ রবিবার মধ্যরাতে প্রায় দেড় টার সময় ভূমি দস্যু আব্দুল মান্নান তার ১০/১২জনের দলবল নিয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা এবং ভাংচুর করে। এবং ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা চালায়।
ভুক্তভোগীরা তাদের জমি ফেরতের আশায় কাশিপুর থানায় সংবাদ সম্মেলন করেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ভুক্তভোগীরা ভূমিদস্যু আব্দুল মান্নান মিয়া, শহিদুল, বরকত উল্লাহ, সানোয়ার, জাহাঙ্গীর, আবুল হোসেন সহ আরো অনেকের নামে এজাহার দায়ের করেন। তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর