| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 7:44 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

গাজীপুরে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ মাদক কারবারি আটক।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
  • 277 সময় দেখুন

মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি গাজীপুর।গাজীপুর মহানগরে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কাশিমপুর টঙ্গী এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ চার মাদক কারবারি কে আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল সহ আটককৃতদেরকে কাশিপুর থানায় প্রেরণ করা হয়েছে।

তথ্যসূত্রে জানা যায়, গোপন তথ্যের উপর ভিত্তি করে যৌথ বাহিনীর এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়। এবং চারজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের নাম, নুর আলম, রানা, রিয়াজ ও শহীদ।
জব্দকৃত মালামাল এবং কারবারিদের বিষয়ে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোল্লা খালিদ বলেন, গোপন তথ্যের উপর ভিত্তি করে যৌথ বাহিনীসহ আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মাদকসহ কারবারি দিয়ে আটক করা হয়।
তিনি বলেন এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার।


প্রাপ্ত তথ্য অনুযায়ী উদ্ধারকৃত মালামাল গুলো হচ্ছে
১০টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৪টি বাটন মোবাইল , ৫ টি সিসি ক্যামেরা, ২টি ওয়াকি টকি, ১টি তলোয়ার, ১টি রামদা, ২টি চাপাতি, ১টি DSLR ক্যামেরা, ১টি ল্যাপট , ২টি পেপার কাটার, ৬টি এলুমিনিয়াম ওয়েল পেপার, ২৪ পিস ইয়াবা, সব ধরনের বোমা তৈরীর সরঞ্জাম, ৬টি চাকু, ৪টি কেচি, ২টি নকল ভোটার আইডি কার্ড, দুটি সোনার নেকলেস , চারটি সোনার চুড়ি , কানের দুল, ২৬ টি সিম কার্ড , একটি কাটিং ফ্লায়ার , ৫টি স্প্যানার রেঞ্জ এবং একটি এল কি ।
আসামিদেরকে কাশিমপুর থানায় রাখা হয়েছে এবং অস্ত্র ও মাদক মামলার আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর