| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 11:16 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

গাজীপুরে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
  • 100 সময় দেখুন

স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম ।

গাজীপুর মহানগরের কাশিমপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০২/০১/২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা রাত ৭:০০টার দিকে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ৪ নং ওয়ার্ডে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের আয়োজনে এই শোক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু ইউসুফ।
উক্ত অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ সারোয়ার খান এবং শহিদুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সহ থানা যুবদলের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন ঐতিহ্যবাহী খান বাড়ি মসজিদের সম্মানিত পেশ ইমাম।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা এবং দোয়া-মাহফিল জন্য আয়োজিত এই অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং মানুষের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সার্বিক কল্যাণ কামনায় তিনি ছিলেন আপসহীন নেত্রী।
শোক সভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর