| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 1:04 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

গাজীপুরে নাশকতা এবং বিভিন্ন মামলায় ছাত্রলীগের নেতা-কর্মীসহ গ্রেফতার ৪ ।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
  • 124 সময় দেখুন

স্টাফ রিপোর্টার গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে নাশকতার পরিকল্পনা ও পুরনো মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মহানগরীর কোনাবাড়ী, গাছা এবং কাপাসিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার চেষ্টায় গাজীপুরের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়েছে পুলিশ।
সবচেয়ে বড় অভিযানটি চালানো হয় মহানগরীর কোনাবাড়ী এলাকায়। সেখান থেকে পুলিশ গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান সোহানকে। আমবাগ আতাউর মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, গাছা থানা এলাকা থেকে ৩৩ নম্বর ওয়ার্ডের নেতা হিমেল সরকার ও ৩৫ নম্বর ওয়ার্ডের নেতা মোস্তাকিম হোসেন জয়কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কাপাসিয়ার টোক এলাকা থেকে গ্রেফতার হয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান।
পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাওজোড় হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ তারা বড় ধরনের বিশৃঙ্খলার ছক কষছিল।
কোনাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, কোনো নিষিদ্ধ সংগঠনের তৎপরতা গাজীপুরের মাটিতে বরদাশত করা হবে না। বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে গ্রেফতারকৃত চারজনকেই কারাগারে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহানগরীর স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর