| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 14, 2026, 6:44 pm
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

গাইবান্ধায় জুলাই সনদ ও শাপলা প্রতিকের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল।

মোঃ মমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি গাইবান্ধা।
  • আপডেটের সময়: সোমবার, অক্টোবর ২০, ২০২৫
  • 181 সময় দেখুন

গাইবান্ধা জেলায় জাতীয় জুলাই সনদের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা এবং শাপলা প্রতীক সহ দলের নিবন্ধনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।রবিবার ১৯ অক্টোবর রাতে জুলাই ৩৬ স্মৃতিসৌধের সামনে এনসিবির গাইবান্ধা জেলা কমিটির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক রাশেদুল ইসলাম জুয়েল। আরও উপস্থিত ছিলেন, আহমেদ ছোটন, কাজল রেখা পিংকি, ফরিদ সহ আরো অনেকে।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলা জনগণের ঐক্য, শান্তি ও ন্যায়ের প্রতীক।
শাপলা প্রতীককে স্বীকৃতি দিয়ে দলটির নিবন্ধন প্রদানের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।

তাই এর আইনী স্বীকৃতি ও কার্যকর বাস্তবায়ন মাধ্যমে আওয়ামী লীগ ও তাদের সহযোগী দোষরদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করেন নেতারা।

এর আগে ৩৬ জুলাই স্মৃতিসৌধের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ৩৬ জুলাই এর সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর