
গাইবান্ধা সদরের মেয়ের নিজ বাড়িতে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে ২৪ অক্টোবর শুক্রবার উপজেলার ১১নং গীদারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজির বাজারে
স্থানীয় সূত্রে জানা যায়, হাজির বাজার এলাকার আইজল মিয়ার বাড়িতে তার মেয়ে মোছাঃ মমতা বেগম (দুই সন্তানের জননী) ও ১০নং ঘাগোয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ফারুক মিয়াকে অনৈতিক অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী তাদের আটক করে।
এ সময় মমতা বেগমের পরিবার থেকে জানানো হয়, ফারুক মিয়া ও মমতা বেগম পারস্পরিক সম্মতিতে বিবাহ সম্পন্ন করেছেন। তবে এলাকাবাসী কাবিননামা দেখতে চাইলে তারা কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি, এতে সন্দেহ আরও বৃদ্ধি পায় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, মমতা বেগমের আগের স্বামীর সঙ্গে মামলা চলমান অবস্থায় অন্য একজন পুরুষের সঙ্গে এমন ঘটনার সৃষ্টি অনৈতিক ও সমাজবিরোধী কাজ।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।