| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 6:58 am
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

খুলনা টিটিসির সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চশিক্ষায় জাপান গমন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
  • 448 সময় দেখুন

এস এম শামীম হোসেন খুলনা জেলা প্রশাসন ও খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চশিক্ষায় জাপান গমন শীর্ষক মতবিনিময় সভা ১৫ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মোঃ আশারাফ হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ আব্দুল্লাহ আল হুমায়ুন, ইঞ্জিনিয়ারিং বিডির প্রতিষ্ঠাতা মোঃ সাইমুল ইসলাম। এ মতবিনিময় সভায় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষগণ, খুলনার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, কলেজের অধ্যক্ষগণ, এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কারী মুস্তাকিম বিল্লাহ। খুলনা টিটিসির সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান।এসময় তিনি খুলনা টিটিসির বিভিন্ন ট্রেড সম্পর্কে আলোচনা করেন বিশেষ করে জাপানি ও ইতালিয়ান ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিনা খরচে জাপান ও ইতালিতে দক্ষ জনপ্রতি পাঠাতে খুলনা টিটিসির এর ভূমিকা আলোচনা করেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোঃ আশারাফ হোসেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন টিটিসির মাধ্যমে বিভিন্ন বিষয়ক প্রশিক্ষণ এই গুরুত্ব ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ রেজাউল করিম তার বক্তব্য বলেন দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছে।এসময় তিনি আরো বলেন দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি।

তিনি বলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণের ব্যাপারে হয়তো অনেকে জানে না আমাদের দেশের স্বার্থে সকলকে এ বিষয়ে অবহিত করে দক্ষ জনশক্তি উৎপাদন করে দেশ উন্নয়ন করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর