| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 4:01 pm
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

খুলনার দিঘলিয়া কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির বনভোজন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
  • 110 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির  উদ্যোগে আনন্দঘন  পরিবেশে বাৎসরিক বনভোজন ও পরিচিতি সভা এবং  কেমিস্টদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আল-আমিন মোল্লার সভাপতিত্বে শুক্রবার (১৬ জানুয়ারি) দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সহ-সভাপতি হেমায়েত বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বি সি ডির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস শাওনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি খুলনা জেলা বি সি ডির যুগ্ম -আহ্বায়ক খান সাইফুল ইসলাম,  মোঃ নুরুল হক বাহার , উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, নিবার্হী সদস্য রফিকুল ইসলাম বাবু,

মাষ্টার আবুল কালাম, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিপু , শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডাঃ এ বি এম আলম , মোঃ নূরুল হক বাহার, মোঃ আব্দুল লতিফ শেখ, আনিচুর রহমান দিপু, মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার, মোঃ হাফিজুর রহমান, শেখ হাফিজুর রহমান, মোঃ নুরুজ্জামান, আব্দুল মান্নান মোড়ল, মোঃ তৌফিক হোসেন,  অপু, কাওছার মোড়ল, আসাদুল মোড়ল প্রমূখ।

উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু বলেন, বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের বাংলাদেশ।যেখানে ব্যবসা বাণিজ্য সহ সকল পেশার মানুষ নিরাপদে অবস্থা করবে। কোন চাঁদাবাজ দখলবাজ বাংলার মাটিতে অপরাধী কার্যক্রম পরিচালনা করতে পারবেনা।

তিনি ব্যবসায়ীদের আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত কেমিস্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর