| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে সফর, ১৪৪৮ হিজরি August 5, 2026, 9:12 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

‎খুলনায় শীতবস্ত্র বিতরণে অসহায়দের মুখে ফুটলো হাসি

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
  • 105 সময় দেখুন

খুলনা ব্যুরো প্রধান।শীতের প্রারম্ভে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শুক্রবার (১২ ডিসেম্বর ২৫) খুলনার শেরেবাংলা রোড লায়ন্স স্কুল অডিটরিয়াম প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমটি পরিচালনা করেছে বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ ( বিএস এস পি) তরুণ সহযোগী সংগঠন, খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে (BSSP), যেখানে ৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।


‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আব্দুস সামাদ রুবেল (কেন্দ্রীয় সভাপতি)
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মান্নান বাবুল, সহকারী অধ্যাপক খুলনা পাবলিক কলেজ, আবু আসলাম বাবু উপদেষ্টা চ্যানেল এস, সাইফুল মিনা মহাপরিচালক নতুনতারা, শরিফ হোসেন যুগ্ন সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন এস এম নাজমুল হাসান সভাপতি বিএসএস পি খুলনা বিভাগ,সঞ্চালনায় মোঃ হুমায়ুন কবির সম্পাদক খুলনা বিভাগ সহ বিভাগীয় প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , “শীতকাল অনেকের জন্য আনন্দের হলেও, অনেকের জন্য এটি কষ্টের। যাদের কাছে পর্যাপ্ত পোশাক বা আশ্রয় নেই, তাদের সহায়তার জন্য শীতবস্ত্র বিতরণ করা আমাদের মূল উদ্দেশ্য। সমাজে অর্থবিত্তশালী ব্যক্তিরা পাশে দাঁড়ালে এ কার্যক্রম আরও বড় পরিসরে বাস্তবায়ন করা সম্ভব হবে।”

‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তারা শীতের সময় দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন। স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর