| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 11:16 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

কক্সবাজার-৪ আসনে মনোনয়ন বাছাই সম্পন্ন: চার প্রার্থীর মনোনয়ন বৈধ, এলডিপি প্রার্থীর আবেদন স্থগিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
  • 238 সময় দেখুন

সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি, কক্সবাজার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। যাচাই শেষে মোট পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনকে নির্বাচনে অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচ প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নুর আহমেদ আনোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নুরুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত সাইফুদ্দিন খালেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
অন্যদিকে, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা কাগজপত্রে ঘাটতি থাকায় লেবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাতের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ থাকছে তার জন্য।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। কক্সবাজার-৪ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে।
দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত এই সংসদীয় আসনে মনোনয়ন যাচাই শেষ হওয়ার পর নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাড়ছে নানা আলোচনা ও তৎপরতা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর