| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 7:43 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
  • 369 সময় দেখুন

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা যশোর প্রতিনিধিইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি ও কায়বা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন আহম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, সহসভাপতি শাহাজান কবির, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা জরুরি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাগআঁচড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর