| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 9:22 am
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

মনিরামপুরে ছেলের বিরুদ্ধে পিতাকে হত্যার অভিযোগে কবর থেকে মরদেহ উত্তোলন

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
  • 162 সময় দেখুন

আবু রায়হান মনিরামপুর( যশোর) প্রতিনিধি যশোরের মনিরামপুরের নেহালপুর ইউনিয়নে অধিকতর তদন্তের স্বার্থে মৃত্যুর আড়াই মাস পর হত্যা মামলায়

নিহতের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে আদালতের নির্দেশে উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের মৃত মজিদ দফাদার (৬৫) এর মরদেহ মনিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের উপস্থিতিতে উত্তোলন করে পুলিশ। মৃত মজিদ দফাদার এ বছরের সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। অভিযোগ ওঠে, তারই পুত্র নেহালপুর ইউপি সদস্য সোহরাব দফাদার (৩৮) এর নির্যাতনের শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা মৃত্যু পরবর্তী সময়ে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন দেখতে পায়। এই ঘটনায় নিহতের জামাই মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামের সাত্তার মোল্যা বাদী হয়ে সোহরাবের বিরুদ্ধে আমলী আদালতে ২৯ অক্টোবর ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা নং- সিআর ১১২৪/২৫। ওই মামলাটি জুডিশিয়াল আদালতের নির্দেশে মনিরামপুর থানায় ০৪ নভেম্বর রেকর্ড হয়। থানায় মামলা রেকর্ডের পরেই নেহালপুর পুলিশ ক্যাম্প অভিযুক্ত সোহরাবকে আটক করে জেল হাজতে পাঠায়।

পরবর্তীতে ০৩ ডিসেম্বর যশোর জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত আদেশে মৃত মজিদ দফাদারের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের নিমিত্তে ফৌজদারী কার্যবিধির ১৭৬ (২) ধারা অনুযায়ী মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য মনিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব প্রদান করা হয়।

সেমোতাবেক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল হক ও এএসআই শাহাজাহান বিশ্বাসকে সাথে নিয়ে লাশ উত্তোলন কার্যক্রম পরিচালনা করেন। এ ব্যাপারে এসআই রেজাউল হক জানান, মরদেহ উত্তোলনের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আড়াই মাস পর আবারও ছেলের বিরুদ্ধে পিতাকে হত্যার অভিযোগে এলাকাবাসী মধ্যে তীব্র গুঞ্জন চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর