| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 8:24 pm
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

প্রতীক ভুলে ব্যাট হাতে খেলার মাঠে মণিরামপুরের স্বতন্ত্র এমপি প্রার্থী

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • 129 সময় দেখুন

আবু রায়হান, ‎মণিরামপুর প্রতিনিধিঃ চলছে সাংসদ নির্বাচনের তুমুল প্রচারণা। স্ব স্ব প্রতীকের ভোট চেয়ে রাত-দিন এক করে চলেছে সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও তার কর্মীসমর্থকরা। প্রচারনার প্রতিযোগিতায় শত ব্যাস্ততাকে মন্থর করে কর্মী সমার্থকের বহর সহকারে নির্বাচনি প্রচারনা ভুলে কিছু সমায়ের জন্য একজন এমপি প্রার্থী তার শৈশবের ডাকে নেমে পড়লেন খেলার মাঠে। সহপাঠীদের ন্যায় খেলায় মশগুল কিশোরদের কাছে চেয়ে বসলেন ক্রিকেট ব্যাট।

সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ ঘটনাটি যশোর ৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এম ইকবাল হোসেন তার কলস প্রতীকের ধারাবাহিক প্রচারনায় উপজেলার চাকলা এলাকার চাকলা সরঃপ্রাঃ বিদ্যালয় মাঠে তেসরা ফেব্রুয়ারী বিকালে ভোট চাইতে গেলে শিশু-কিশোরদের খেলার মাঠে দেখে স্মৃতি বিজড়িত অতীতের আবেগ নিয়ে মাঠে নেমে যান প্রার্থী নিজেই।

খুঁদে খেলোয়াড়রা একজন সংসদ সদস্য প্রার্থীর এ আবদারকে স্বাগত জানিয়ে ছুটে এসে ব্যাট ধরিয়ে দাঁড় করিয়ে দিলো ক্রিজে। এ প্রান্তে বল হাতে খুদে খেলোয়ার অপরপ্রান্তে ব্যাট হাতে একের পর এক ছোট বড় শট খেলে চলেছে একজন সংসদ সদস্য প্রার্থী। হাস্যউজ্জল মুখে কিছু সময়ের জন্য খেলার মাঠ ভরে উঠল বয়সের বিভেদ ভুলে। চলতে থাকা খেলা উপভোগ করতে মাঠের পাশ দিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায় সাধারন মানুষকে। এ দৃশ্য ধারনের পর কলস প্রতীকের কয়েকজন সমার্থক ফেইসবুকে ছাড়লে মুহূর্তেই সোস্যাল মিডিয়ায় বিভিন্ন আইডি হতে শেয়ারে শৈশব-কৈশরের নানান সব আবেগী কমেন্টস করতে দেখা যায় সকল বয়সী ফেইসবুক আইডির ব্যাক্তিদের।

‎মুঠোফোনে কথা হলে সংসদীয় আসনে কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম ইকবাল হোসেন এ প্রতিবেদককে জানান, সময়ের সাথে মানুষের শারীরিক ও সামাজিক অবস্থার পরিবর্তন হলেও কেউ তার শৈশবকে ভুলতে পারেনা। খেলার মাঠে বাচ্চাদের দেখে নিজের অজান্তেই তাদের কাছে হাত পেতে ব্যাট নিয়ে খেলা করতে কোন কিছুই ভাবিনি। এটাই শৈশব! যে আবেগে কোন মানুষ তার শৈশবের স্মৃতি ভুলে থাকতে পারেনা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর