| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে সফর, ১৪৪৮ হিজরি August 2, 2026, 4:49 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
  • 287 সময় দেখুন

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী সংবাদদাতা

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের দিন ব্যাপি ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর সদরে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ উদ্বোধন করেন কোর্স কোর্ডিনেটর ও উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাছিমা আক্তার মুন্নি ও জোছনারা বেগম।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের দায়িত্ব পালনকারী সিএ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকের গ্রাম আদালতের মামলার প্রতিবেদন তৈরি অনুশীলনের মাধ্যমে শেখানো হয়।

প্রশিক্ষণ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম বলেন, এ প্রশিক্ষণ গ্রাম আদালত কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী ত্রৈমাসিক মামলার প্রতিবেদন যেন আপনারা নিজেই তৈরি করে উপজেলায় পাঠাতে পারেন, তাহলেই এই প্রশিক্ষণের সার্থকতা হবে। আশাকরি আপনারা খুব মনোযোগ সহকারে প্রশিক্ষণটি গ্রহণ করবেন। গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি দিকে খেয়াল রাখবেন এবং পেন্ডিং মামলা যেন কোনেভাবেই বেশি না থাকে। সর্বোপরি তিনি গ্রাম আদালত মামলার নথী ব্যবস্থাপনায় নিয়মিত হালনাগাদ করার নির্দেশনা দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর