| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 3:03 pm
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

গাজীপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক ও কারবারিসহ আটক ৮ ।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
  • 149 সময় দেখুন

স্টাফ রিপোর্টার , মোঃ মমিনুল ইসলাম।

গাজীপুর মহানগর কাশিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮ জন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করা হয় কাশিমপুর থানাধীন লোহাপুর মাজার এলাকায়।

যৌথ বাহিনীর তথ্যসূত্রে জানা যায়, মঙ্গলবার ০৯/১২/২৫ রাত তিনটার দিকে মৌচাক বিজিবি সেনা ক্যাম্পের মেজর ইব্রাহিম এবং কাশিমপুর থানা পুলিশের যৌথ অভিযানে লোহাকৌর মাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী আখি আক্তার কে হাতেনাতে আটক করা হয়। কিন্তু তার চিৎকারে তাদের সাঙ্গপাঙ্গরাসহ অন্য মাদক কারবারিরা এসে হামলার চেষ্টা করে। এলাকাবাসীর সহযোগিতায় এবং যৌথ বাহিনীর লোকজন তাদেরকে ঘেরাও করে আদক কারবারীদের আটক করে। হামলার সময় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীরা আটকের সময় কয়েকজনকে উত্তম মাধ্যম করে এবং তাতে কিছুটা কারবারীদের লোকজন আহত হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন ,
মাদক সম্রাট আখি (৩৫), সোহেল রানা (৪২), মো. ইব্রাহিম (৪৫), সজিব ফকির (২৪), রবি আলম (৩২), শামীম মিয়া (২৮), সামিউল আদনান (২১) ও আলমগীর (২৮)।
আটকের সময় তাদের কাছে পাওয়া বিভিন্ন আলামত জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত গুলোর মধ্যে রয়েছে ৭০০৫ পিস ইয়াবা এবং ২ কেজি পরিমাণ গাঁজা পাওয়া যায়। সাথে পাওয়া যায় (১৮৮৫৭০) এক লক্ষ অষ্টআশি হাজার পাঁচশত সত্তর টাকা। এবং তাদের কাছে থেকে ৮ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবং ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর থানা পুলিশ অফিসারস ইন চার্জ মোল্লা খালিদ বলেন , যৌথ অভিযানে উদ্ধারকৃত মালামাল এবং আটককৃত কারবারিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর