| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 1:07 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

শার্শায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসমাবেশ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
  • 129 সময় দেখুন

মোঃ ইমরান হোসেন শার্শা, যশোর, প্রতিনিধিআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে শার্শা উপজেলায়। ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে যশোর–৮৫/১ সংসদীয় আসনের শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়নের পাকশী ইউনিয়ন মাঠে এক বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় আয়োজিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন,
দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষই একমাত্র ভরসা। জনগণের শক্তিতেই এবার বিজয় নিশ্চিত হবে।
জনসভায় সভাপতিত্ব করেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
এছাড়াও বক্তব্য ও উপস্থিতি দিয়ে জনসভাকে সমৃদ্ধ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর