| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 30, 2026, 2:02 am
শিরোনাম :
গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

যশোরের শার্শায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা যশোর প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 276 সময় দেখুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা মরহুম তরিকুল ইসলাম এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বাগআঁচড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ খায়রুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা ৮৫-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময় করেছেন। আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল কর্মীদের ঐক্য জোরদার করাই এসব আলোচনার মূল লক্ষ্য ছিল বলে জানা গেছে।
তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা এবং আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য আলী বাবর বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার ও সহ-সভাপতি সরোয়ার হোসেন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক অবদান স্মরণ করা হবে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকল নেতা-কর্মী ও স্থানীয় জনগণকে উপস্থিতে বিশেষ মোনাজাত সম্পূর্ণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর