| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 30, 2026, 1:13 am
শিরোনাম :
গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

যশোর ঝিকরগাছায় নির্বাসখোলা ইউনিয়নের সরকারি জমি উচ্ছেদ অভিযান।

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা যশোর প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 248 সময় দেখুন

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের দিঘড়ী গ্রামে সরকারি রাস্তার উপর অবৈধ ভাবে ইমারত নির্মান করায় উচ্ছেদ অভিযানে দখল মুক্ত করা হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। অবৈধ দখলদাররা হলেন একই গ্রামের হানিফ, পিতা বাক্কার,আলী আহম্মেদ, পিতা আব্দুল্লাহ, জক্কার, পিতা, কেরামত, হোসনে আলী , পিতা কাশেম গাজী, কিতাব আলী, পিতা মতিয়ার মোড়ল, মুজিবর, পিতা মতিয়ার মোড়ল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার ফিরোজ আলম, হাজিরবাগ ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা কামাল হোসেন।
অভিযানে হাল রেকর্ড ভুক্ত সরকারি প্রায় ২৫০ মিটিার রাস্তা দখল মুক্ত করা হয়। এ সময় সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি বাড়ির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এই সব স্থাপনা দীর্ঘদিন ধরে অবৈধ ভারে উল্লেখিত ব্যক্তিরা দখলে রাখে। বিনা বাধায় উচ্ছেদ অভিযান পরিচলানা করতে সক্ষম হন।
জানা গেছে, গ্রামবাসীর চলাচলের জন্য একটি সরকারি হাল রেকর্ড ভুক্ত রাস্তা রয়েছে কিন্তু ওই গ্রামের বিভিন্ন লোক সরকারি রাস্তার দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন।
অভিযান শেষে ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, সরকারি সম্পত্তির ওপর অবৈধ দখল দারিত্ব কোন ভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত তদারকি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর