| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 8:02 pm
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

মণিরামপুরে কলস প্রতীকের প্রচারনা ফেস্টুন,ব্যানার ছেড়ার অভিযোগ!

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • 131 সময় দেখুন

আবু রায়হান, ‎মণিরামপুর প্রতিনিধিঃ ভোটের বাকি মাত্র ৮ দিন! সংসদীয় আসন যশোর ৫ (মণিরামপুর) নির্বাচনী এরিয়া দিন গেলেই উতপ্ত হয়ে উঠছে,রাতের আধারে লোপাট হচ্ছে প্রার্থীদের প্রচারণা ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে ব্যানার। তবে এখনো পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘঠনা ছাড়া বড় ধরনের কোন সাংঘর্ষিক ঘঠনার খবর পাওয়া না গেলেও নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি তুচ্ছ অপ্রীতিকর ঘটনার ইতিমধ্যে কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ উঠেছে,দোসরা ফেব্রুয়ারী সকালে দেখা যায়, উপজেলার ১নং রহিতা ইউনিয়নের গাংগুলিয়া আমতলা সংলগ্ন নির্বাচনী কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে স্বতন্ত্র প্রার্থী এম. ইকবাল হোসেনের কলস প্রতীকের ব্যানার  দড়িতে টানানো ফেস্টুন ও পরিত্যাক্ত দোকানের সামনে টানানো নির্বাচনী প্রতীকের ব্যানার ছিড়ে ফেলেছে সন্দেহভাজন কিছু দুষ্কৃতকারীরা।

তাদের ছিঁড়ে দেওয়া কলস প্রতীকের প্রচারনা ফেস্টুন ও ব্যানার ১লা ফেব্রুয়ারী সন্ধার পরপরই টানানো হয়েছিলো এবং সে সময় ধানের শীষ প্রতীকের স্থানীয় কয়েকজন সমার্থকের সাথে তাদের বাকবিতণ্ডায় জড়ালে তখনই তা মিটে গেলেও হয়তোবা পরক্ষণে তারাই হয়তো করতে পারে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে কলস প্রতীকের স্থানীয় এক সমার্থক।

একই দিন রাতে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে কলস প্রতীকের প্রচারনা ফেস্টুন,ব্যানার এবং যশোর-সাতক্ষীরা মহাসড়কে পৌরসভার বিজয়রামপুর ওয়ার্ডের জামরুলতলা ও পেয়ারাতলায় কলস প্রতীকের নির্বাচনী প্রচারনা ব্যানার সহ বাঁশ কে বা কারা রাতের আধারে উপড়ে ফেলেছে বলে দাবী করেছে স্থামীয় কলস প্রতীকের কয়েকজন সমার্থক।
‎এ অভিযোগের বিষয়ে কলস প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মোঃ নিস্তার ফারুক জানান,আসন্ন নির্বাচনে কলস প্রতীকের বিজয় নিশ্চিত ভেবে এম ইকবাল হোসেনের প্রতি ঈর্ষন্বিত হয়ে একটি কুচক্রী মহল নির্বাচনে সংসদীয় আসনে   বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে।

তবে শুধুই ১ নং রোহিতা ইউনিয়ন নই মণিরামপুরে ভোট প্রয়োগে কলস প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে এম ইকবাল হোসেনকে এমপি হিসাবে নির্বাচিত করবে  মণিরামপুর বাসী ইনশাআল্লাহ। কলস প্রতীকের নির্বাচনী কাপড়ের ব্যানার দুষ্কৃতিকারীরা ছেড়াকে ন্যক্কারজনক ও নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোস্যাল মিডিয়ায় কলস প্রতীকের সমার্থকরা ক্ষোভ প্রকাশ করেছে। তবে এ ন্যাক্কারজনক ঘঠনার তথ্য না জানলেও ধানের শীষ প্রতীকের সংশ্লিষ্ট এক প্রতিনিধি জানান,যে বা যারা এ জঘন্য কাজ  করেছে তারা ঠিক করেনি। বিষয়টি খোজ নিবো অবশ্যই।

‎এ বিষয়ে মণিরামপুর উপজেলা রিটার্নিং অফিসার মোঃ সম্রাট হোসেনের সাথে কথা হলে নির্বাচন আচরনবিধি লঙ্ঘন উল্লেখ করে তিনি জানান,লিখিত অভিযোগ এখনো পাইনি। তবে বিশৃঙ্খলা এড়াতে সংসদীয় আসনে প্রতিদিনই টহল বের হচ্ছে। উল্লেখিত ঘঠনা রাতের আধারে কে বা কারা করছে সুনিশ্চিত না হওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।
‎
‎

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর