| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 12:36 pm
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

বাংলাদেশ পুনর্গঠনে তারেক রহমানের বিকল্প তিনি নিজেই”- এম আরিফ আহমেদ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
  • 147 সময় দেখুন

রিপোর্টার ডেস্কদীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দ্বারা বারবার নির্যাতিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন। তার দেশে প্রত্যাবর্তন করা নিয়ে দেশের আপামর জনসাধারণ অধির আগ্রহে বসে আছেন।

“বাংলাদেশ পুনর্গঠনে তারেক রহমানের বিকল্প তিনি নিজেই”- তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কথাটি বলেছেন সিলেট ছাত্রদলের সাবেক নেতা যুক্তরাজ্য বিএনপির সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এম আরিফ আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশ গঠনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশেষ অবদান রেখেছেন। তার মৃত্যুর পর দেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এদেশের হাল ধরেন। তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে তিনি অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার‌ই উত্তরসূরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে বাংলাদেশের হাল ধরবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির পক্ষে নির্বাচন করে সরকার গঠনে কাজ করবেন। ইতিমধ্যে তার দিকনির্দেশনায় বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে এক ঐতিহাসিক ফলাফল অর্জন করে জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বলে আমি আশাবাদী। প্রিয় নেতা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটবাসী ও যুক্তরাজ্য বিএনপির পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর