| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 8:32 am
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

নাটোরে ল্যাব সহকারী অনিকের শাস্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
  • 257 সময় দেখুন

মো জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি:নাটোরের এক সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা ও মানহানির প্রতিবাদে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ল্যাব সহকারী আব্দুল্লাহ আল অনিকের বিরুদ্ধে মামলা দায়েরের পর তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম। এতে বাগাতিপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান, সিনিয়র সাংবাদিক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, এনসিপি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মঞ্জুর রহমান, এশিয়ান টিভির রিপোর্টার হাসান আলী সোহেল এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় দেশ রুপান্তর প্রতিনিধি রাশেদুল আলম রুপক, খোলা কাগজের প্রতিনিধি নিশাতুর রহমান, মানবকণ্ঠের সোহেল রানা তুহিন, মানবজমিনের জমশেদ আলী,উত্তরা প্রতিদিনের জামাল উদ্দিন সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অনিক দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি ভুয়া পরিচয়ে প্রতারণা ও মানহানির মতো অপরাধ করে সাংবাদিক সমাজকে অসম্মানিত করেছেন। দ্রুত তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বক্তারা আরও সতর্ক করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।

এ বিষয়ে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. নুরুল ইসলাম বলেন, গত ৫ নভেম্বর স্ত্রীর অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে অনিক কলেজে অনুপস্থিত থাকে। এরপর থেকে তাকে দেখা যায়নি। গভর্নিং বডির পরবর্তী সভায় তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।

গভর্নিং বডির সভাপতি ও উপজেলা জামায়াতের ইসলামীর আমীর এ কে এম আফজাল হোসেন বলেন, অনিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বিষয়টি অনভিপ্রেত এবং কলেজের জন্য বিব্রতকর। পরবর্তী বৈঠকে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানিয়েছেন, আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর