| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 30, 2026, 9:33 am
শিরোনাম :
গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

দিঘলিয়ায় তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভিনন্দন মিছিল

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫
  • 141 সময় দেখুন

এস.এম.শামীম,দিঘলিয়া, খুলনা।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর ২০২৫ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজারে অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ–জিন্দাবাদ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নির্ধারিত স্থানে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি’র অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।

আনন্দ মিছিলে উপস্থিত নেতারা বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায় সূচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন,জেলা যুবদলের সদস্য মিঠু মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক কুদরতে এলাহী স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, কৃষক দলের আহ্বায়ক মোঃ লিটন, স্বেচ্ছাসেবক দলের সেনহাটি ইউনিয়নের আহ্বায়ক এস এম মেহেদী হাসান, সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল হোসেন মন্টু, ছাত্রদলের সদস্য সচিব হিমেল গাজী, যুব নেতা বাবু গাজী, সেনহাটি ইউনিয়নের যুবদলের সদস্য সচিব শুভসহ আরো অনেক নেতা কর্মী।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্ব বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সার্বিকভাবে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর