| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 9:44 am
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
  • 162 সময় দেখুন

দিঘলিয়া খুলনা প্রতিনিধি।

দিঘলিয়া উপজেলার সবকটি ইউনিয়নে পৃথকভাবে জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শাডাউন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ আসর দিঘলিয়া উপজেলার সকল ইউনিয়নে পৃথক পৃথকভাবে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক ইউনিয়নে মোটরসাইকেল শোডাউনে ইউনিয়ন আমীরগণ নেতৃত্ব দেন।

দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউনটি দিঘলিয়া উপজেলা মোড় থেকে শুরু করে দেয়ড়া, ফরমাইশখানা, সুগন্ধি, গোয়ালপাড়া, পানিগাতী, ব্রহ্মগাতী, দিঘলিয়া হয়ে পুনরায় উপজেলা মোড়ে এসে শেষ হয়।
উক্ত মোটরসাইকেল শোডাউনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ

ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর অংশ নেন। এ মোটরসাইকেল শোডাউনে আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ, কর্মপরিষদ সদস্য মোঃ মুরাদুর রহমান। এছাড়াও প্রতিটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিগণসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বারাকপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন বারাকপুর ইউনিয়ন আমীর মোঃ শওকত আকবর মোড়ল।

সেনহাটি ইউনিয়নে নেতৃত্ব দিন সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শফিকুল ইসলাম মোল্যা, গাজীরহাট ইউনিয়নে নেতৃত্ব দেন গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আঃ কাদের।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর