
মাদারীপুর জেলা প্রতিনিধিঃ সোহেল তালুকদারের তথ্য এবং চিত্রে দেখুন বিস্তারিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মাদারীপুর জেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃতার নেতৃত্বে রাজনীতি আরও গতিশীল হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের নিজ নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এ সময় উপস্থিত ছিলেন –
এস এম তুহিন সদস্য সচিব,
যুবদল, মাদারীপুর সদর উপজেলা।
কামাল সরদার
সাবেক সহ-সভাপতি
যুবদল, মাদারীপুর জেলা।
মনিরুজ্জামান ফুকু
সদস্য সচিব
যুবদল, মাদারীপুর জেলা।
তোফাজ্জেল হোসেন সান্টু খান
জৈষ্ঠ সদস্য আহবায়ক কমিটি।
বিএনপি মাদারীপুর জেলা।।
তাদের ভাষ্য, দীর্ঘ ১৭ বছর পরে দেশে ফিরে আসায় বিএনপির নেতাকর্মীদের মানসিক ভাবে চাঙা রয়েছে। এবং কর্মিরা ইতি মধ্যে মাঠে সক্রিয় রয়েছে। এ সময় জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন- তারেক রহমান দেশে ফিরলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক হবে। এবং বিএনপি সুসংগঠিত ও সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে বলে তারা আশাবাদী।
মাদারীপুর জেলা বিএনপির একাধিক নেতা জানান, তারেক রহমান শুধু একজন নেতা নন, তিনি আমাদের প্রেরণা। তাঁর প্রত্যাবর্তন মানেই জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নতুন অধ্যায় শুরু হওয়া।
এদিকে, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে মাদারীপুরের বিভিন্ন এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রস্তুতিমূলক সাংগঠনিক কর্মসূচি গ্রহণের কথাও জানিয়েছেন দলীয় নেতারা।
সার্বিকভাবে, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে মাদারীপুরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, প্রত্যাশা ও রাজনৈতিক সক্রিয়তা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।