| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 30, 2026, 11:25 am
শিরোনাম :
গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

গাজীপুরের চান্দনায় “ইসলামী সমাজ’র আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন” সমাবেশ অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
  • 172 সময় দেখুন

স্টাফর রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম ।

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় ইসলামিক সমাজ কর্তৃক আয়োজিত ব্যানারে প্রতিবাদ স্বরূপ “আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন” শীর্ষক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
২৫/১২/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুরের দিকে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে।
উক্ত ইসলামী সমাজ এর আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামী সমাজ এর সম্মানিত আমীর হযরত হূমায়ূন কবির সাহেব, ইসলামী সমাজ মানিকগঞ্জ জেলার সম্মানিত দায়িত্বশীল জনাব আলি আখন আরজু সাহেব , ইসলামী সমাজ গাজীপুর জেলার সম্মানিত সহকারী-দায়িত্বশীল জনাব মুফতি মিজানুর রহমান সাহেব , ইসলামী সমাজ চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলের সম্মানিত দায়িত্বশীল জনাব আজমুল হক সাহেব, ময়মনসিংহ বিভাগ গাজীপুর জেলা দায়িত্বশীল জনাব জনাব সোলায়মান কবির সাহেব প্রমুখসহ এবং গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত দায়িত্বশীল মেহমানবৃন্দ।
উক্ত আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন শীর্ষক সমাবেশে বক্তব্য চলাকালীন নেতারা বলেন, দেশে বিরাজমান পরিস্থিতিতে জনগণ এখন নাজুক এবং কঠিন জীবন অতিবাহিত করছে। গনতন্ত্রের কারণে মানুষের মাঝে হানাহানি, মারামারি, ভাঙচুর, হত্যা, চাঁদাবাজি,টেন্ডারবাজি, সুদ,ঘুষ,দূর্নীতি,অনিয়ম ইত্যাদি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। তাই আমরা আহ্বান জানাতে চাই, গণতন্ত্রের সংবিধান নয়, কুরআনের সংবিধানকেই এখন প্রয়োজন।
নেতারা আরও বলেন, কোরআনের সংবিধান নির্দেশিত জীবন বিধান অনুযায়ী ইসলামী ব্যবস্থা গড়ে তুলতে হবে। কোরআনের সংবিধান না মানার কারণে জনজীবনে অশান্তি এবং বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত হচ্ছে। দেশে কোরআনের সংবিধান রাষ্ট্র পরিচালনা করতে হবে। দেশকে বাঁচাতে হলে গণতন্ত্র নয় কুরআনই একমাত্র সংবিধান । দেশকে বাঁচাতে হলে সরকারকে রাষ্ট্রীয়ভাবে কোরআনের সংবিধান অনুযায়ী নির্বাচন এবং আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। দেশের ক্রান্তিকালে চলমান গণতন্ত্রকে বাদ দিয়ে কোরআনের সংবিধান চালু করলে দেশ এবং জাতির কল্যাণ সুনিশ্চিত। আগামী সংসদে কোরআনের সংবিধান অনুযায়ী দেশ কে পরিচালনারও আহ্বান জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর