| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 7:43 am
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

মনিরামপুরে ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সাথে শহীদ ইকবালের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
  • 149 সময় দেখুন

স্টাফ রিপোর্টার প্রতিনিধি।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মনিরামপুর বাজারের ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন।

(৮ ডিসেম্বর) সোমবার বিকেলে মনিরামপুর বাজার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাজার সমিতির সভাপতি বাবু তুলসী বসু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।

সভায় প্রবীণ ব্যবসায়ী নেতৃবৃন্দ বাজারের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ নিয়ে তাদের প্রত্যাশা তুলে ধরেন। প্রার্থী শহীদ ইকবাল মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে বাজারের উন্নয়ন, অবকাঠামো সংস্কার ও ব্যবসায়ী নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করাই হবে আমার অন্যতম অগ্রাধিকার।”

তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধানের শীষের প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদানের আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু, বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হোসেন ফারুক, বিএনপি নেতা আলী হোসেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসসহ স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর