| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 30, 2026, 1:12 am
শিরোনাম :
গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

যশোরের শার্শায় বিএনপির মনোনয়ন পেলেন মফিকুল হাসান তৃপ্তি

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা যশোর প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 225 সময় দেখুন

দীর্ঘদিনের দলীয় অভিজ্ঞতা ও জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে আবারো মনোনয়ন পেলেন এই জনপ্রিয় নেতা।৮৫ যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তিনি ২০১৮ সালেও একই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন।

বহুমাত্রিক রাজনৈতিক জীবনের অধিকারী মফিকুল হাসান তৃপ্তি ছাত্র রাজনীতি দিয়েই তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা শুরু করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে যুক্ত হন। সেখানেই তিনি এসএম হল ছাত্রদলের সভাপতি, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
রাজনীতিতে অভিজ্ঞতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি বিএনপির সহ-দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, এবং পরবর্তীতে দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে প্রথমবারের মতো শার্শা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
স্থানীয় রাজনীতিতে তিনি একজন সৎ, বিনয়ী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। বিএনপির ক্ষমতাকালীন সময়ে তাঁর প্রচেষ্টায় এলাকায় বহু রাস্তা, বিদ্যালয় ও অবকাঠামো নির্মিত হয়। এছাড়া বিনা অর্থে প্রায় দুই শতাধিক ব্যক্তির চাকরির ব্যবস্থা করায় তাঁর প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা গভীর।
আসন্ন নির্বাচনে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন,
শার্শার মানুষের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

দলীয় নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে মফিকুল হাসান তৃপ্তির প্রার্থিতা শার্শায় বিএনপিকে নতুন উদ্দীপনা দেবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর