| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি June 14, 2026, 2:11 am
শিরোনাম :
দিঘলিয়ার গাজিরহাটে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সাইফুল ইসলাম সানি’র নির্বাচনী ইশতেহার ঘোষণা দিঘলিয়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত মনিরামপুরের পাঁচাকড়িতে গাঁজাসহ আটক ১। দিঘলিয়ার সেনহাটি বাসীর দীর্ঘদিনের দাবি পূরণে আশার আলো ক্রিসেন্ট পিপলসের মাঝ রাস্তা খুলে দেওয়ার উদ্যোগে -এমপি এসকে আজিজুল বারী হেলাল দিঘলিয়ায় সড়কের দুই পাশে অবৈধ দখল জনদুর্ভোগ চরমে সুদখোরের কাছে অসহায় হোটেল ব্যবসায়ীর হৃদয়বিদারক আকুতি: “৩০ লাখ টাকা নিয়েও ছাড়ছে না, আমাকে বাঁচার সুযোগ দিন মানবিক উস্তি থানার অফিসার ইনচার্জ রাহুল কুমার খুলনা ওয়াসার ফেজ-২ প্রকল্পের নেতৃত্বে অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতায় এগিয়ে রেজাউল ইসলাম দিঘলিয়া উপজেলার ৪ ইউনিয়নে মশা নিধনে নেই কার্যকর পরিকল্পনা বাঘারপাড়া উপজেলায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলী আটক

মনিরামপুরের পাঁচাকড়িতে গাঁজাসহ আটক ১।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, জুন ১৩, ২০২৬
  • 21 সময় দেখুন

মিজানুর রহমান, নেহালপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি থেকে ১০০ গ্রাম গাঁজা সহ তরিকুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। শুক্রবার রাত ৯.৩০ দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচাকড়ি ভিলেজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক তরিকুল ইসলাম পাঁচাকড়ি গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

নেহালপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলার নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ অলোক বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আটককৃতের শরীর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে সে নিজ মুখে স্বীকার করে যে, উক্ত অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে ভিলেজ সুপার মার্কেটের সামনে উপস্থিত ছিল। স্থানীয় এলাকাবাসী জানান সে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত।

এ বিষয়ে মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয় এবং শনিবার সকালে তরিকুলকে আদালতে চালান দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর