| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 18, 2026, 5:24 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, জুন ৩, ২০২৬
  • 61 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক, দিঘলিয়া (খুলনা):খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন সমাজসেবক মো. সেলিম রেজা। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

মো. সেলিম রেজা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষ, অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।

তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করব। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করব।”

তিনি আরও বলেন, বিগত দিনগুলোতেও তিনি বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে ছিলেন এবং আগামী দিনেও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গঠনের লক্ষ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

এদিকে চেয়ারম্যান পদে মো. সেলিম রেজার প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও জনসেবামূলক কর্মকাণ্ড তাকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে পরিচিতি দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর