| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 4, 2026, 2:52 pm
শিরোনাম :
“একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান

মনিরামপুরের পাঁচাকড়িতে গাঁজাসহ আটক ১।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, জুন ১৩, ২০২৬
  • 104 সময় দেখুন

মিজানুর রহমান, নেহালপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি থেকে ১০০ গ্রাম গাঁজা সহ তরিকুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। শুক্রবার রাত ৯.৩০ দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচাকড়ি ভিলেজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক তরিকুল ইসলাম পাঁচাকড়ি গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

নেহালপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলার নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ অলোক বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আটককৃতের শরীর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে সে নিজ মুখে স্বীকার করে যে, উক্ত অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে ভিলেজ সুপার মার্কেটের সামনে উপস্থিত ছিল। স্থানীয় এলাকাবাসী জানান সে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত।

এ বিষয়ে মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয় এবং শনিবার সকালে তরিকুলকে আদালতে চালান দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর