| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 18, 2026, 5:46 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

নেত্রকোণায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতির ওপর হামলা,

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, জুন ৬, ২০২৬
  • 72 সময় দেখুন

মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোণা জেলা শাখার সভাপতি সারোয়ার পারভেজ বাবুর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলার সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে পৌর শহরের কাটলী এলাকায় তাঁর নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে বলে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নেতাকর্মীরা অভিযোগ করেছেন।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, শাওন ও সৈকত নামে দুই ব্যক্তি তাদের সহযোগীদের নিয়ে সংঘবদ্ধভাবে সারোয়ার পারভেজ বাবুর বাসভবনে এসে অতর্কিত হামলা চালায়। ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিক সংগঠনের জেলা সভাপতির ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে জেলার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।”
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিক মহলের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর