| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 18, 2026, 5:30 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

পশ্চিম বাংলা সরকারের অন্নপূর্ণা প্রকল্প বাস্তবায়ন করতে ময়দানে বিজেপি নেতা ও কর্মীরা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, জুন ৩, ২০২৬
  • 193 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ সারা পশ্চিম বাংলায় শুরু হয়েছে জনমুখী প্রকল্প পশ্চিম বাংলা সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এদিন সকাল থেকেই পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় তৎপরতার সাথে এই জনমুখী প্রকল্প বাস্তবায়ন করতে ফর্ম পূরণ এর কাজ শুরু হয়েছে।এই জনমুখী প্রকল্প কে বাস্তবায়ন করতে ময়দানে নেমে পড়েছে পশ্চিম বাংলার বিভিন্ন জেলার বিজেপি দলের নেতৃবৃন্দ। আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর অধীনে সাতঘোরা ও চৌসা নৈনানপুর এলাকায় সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে।এই এই জনমুখী প্রকল্প এর অধীনে আসার জন্য প্রায় কয়েক শত নারী লম্বা লাইন দিয়েছে তাদের গুরুত্বপূর্ণ ফর্ম ফিলাপ করেন।এই জনমুখী প্রকল্প কে বাস্তবায়ন করতে মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি র নেতা পার্থ সারথি ঘোষ এবং মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি র যুব নেতা শ্রী তম্ময় হাজরা এবং বিজেপি মগরাহাট পশ্চিমের ব্লক অফিস সেক্রেটারি তুহিন কুমার মন্ডল এর নেতৃত্বে ফর্ম ফিলাপ কর্মসূচি পালন করা হয়।এই কর্মসূচি তে পশ্চিম বাংলা সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এর প্রায় কয়েক হাজার নারীর ফর্ম ফিলাপ করে দিয়েছে ব্লক বিজেপি নেতৃত্ব। তাদের দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্প কে বাস্তবায়ন করতে এবং সবকা সাথ সব কা বিকাশ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বাধীন সরকার।এই সরকারের কর্মস্পৃহা হল সাধারণ মানুষের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া।এই কর্মসূচি কে বাস্তবায়ন করতে ময়দানে নেমে পড়েছে পশ্চিম বাংলার বিজেপি র নেতা ও কর্মীরা। একইসঙ্গে আজ আজ সকাল থেকে মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি নেতৃত্ব সাধারণ মানুষের সুবিধা দিতে ফর্ম ফিলাপ এর কাজে লেগে পেড়েছে।এই কর্মসূচি পালন করতে ইতিমধ্যেই মগরাহাট পশ্চিমের প্রার্থী শ্রী গৌর সুন্দর ঘোষ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিজেপি র সাংগঠনিক সহ সভাপতি শ্রী গৌর ঘোষ উৎসাহিত করছেন বিজেপি ব্লক নেতৃত্বকে।এই কর্মসূচি সকলের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর পশ্চিম বাংলা সরকার।এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এর অধীনে থাকা মহিলারা পাবেন প্রতিমাসে প্রায় তিন হাজার টাকা।তাই উৎসবের মেজাজে লম্বা লাইন দিয়েছে মহিলারা।।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর