| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 4, 2026, 3:46 pm
শিরোনাম :
কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ

খুলনা ওয়াসার ফেজ-২ প্রকল্পের নেতৃত্বে অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতায় এগিয়ে রেজাউল ইসলাম

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
  • 90 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক:

প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন খুলনা ওয়াসার ফেজ-২ পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাৎকারে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রকৌশলী সেলিম, প্রকৌশলী রেজা কামাল (মো. রেজাউল ইসলাম) এবং প্রকৌশলী আরমান।

সূত্র মতে, বর্তমানে সোয়ারেস (Sewerage) প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করায় প্রকৌশলী সেলিম নতুন আরেকটি বৃহৎ প্রকল্পের দায়িত্ব গ্রহণে অপারগতার কথা জানিয়েছেন। ফলে ফেজ-২ প্রকল্পের নেতৃত্বের ক্ষেত্রে অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা এবং চলমান দায়িত্ব পালনের বিবেচনায় সিনিয়র নির্বাহী প্রকৌশলী-১ মো. রেজাউল ইসলামকে এগিয়ে রাখছেন অনেকেই।

খুলনা ওয়াসার অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, দীর্ঘ কর্মজীবনে রেজাউল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকৌশল ও প্রশাসনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন। ওয়াসার অবকাঠামোগত উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে প্রতিষ্ঠানের সক্ষমতা, সীমাবদ্ধতা এবং বাস্তব চাহিদা সম্পর্কে তার প্রত্যক্ষ ধারণা রয়েছে বলে মনে করেন সহকর্মীরা।

বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, সম্প্রতি মন্ত্রণালয় তাকে ফেজ-২ প্রকল্পের প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করেছিল। সংশ্লিষ্ট মহলের মতে, এটি তার পেশাগত দক্ষতা, প্রশাসনিক সক্ষমতা এবং নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। দায়িত্ব পালনকালে তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সমন্বয় ও তদারকিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও জানা গেছে।

ওয়াসার একাধিক কর্মকর্তা জানান, ফেজ-২ প্রকল্প খুলনা নগরীর ভবিষ্যৎ পানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে শুধু কারিগরি জ্ঞান নয়, প্রয়োজন দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, সমন্বয় দক্ষতা এবং প্রতিষ্ঠানের বাস্তব পরিস্থিতি সম্পর্কে গভীর ধারণা। এসব সূচকে রেজাউল ইসলাম একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

নাগরিক সমাজের প্রতিনিধিরাও মনে করেন, এত বড় জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পের নেতৃত্ব নির্বাচনে রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনার পরিবর্তে জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা, সততা ও কর্মদক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তাদের মতে, যে কর্মকর্তা প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে বাস্তবায়ন করে নগরবাসীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাকেই দায়িত্ব দেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট মহলের অভিমত, বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা, প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং পূর্বে ফেজ-২ প্রকল্পের রুটিন দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে মো. রেজাউল ইসলাম প্রকল্প পরিচালক পদের জন্য অন্যতম যোগ্য ও আলোচিত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর