| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 6:50 pm
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

দৌলতদিয়ায় এসিআই কোম্পানীর হাইব্রিড সামার গোল্ড পেঁয়াজের মাঠ দিবস

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
  • 167 সময় দেখুন

মোঃ সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এসিআই কোম্পানীর হাইব্রিড সামার গোল্ড জাতের পেঁয়াজ সম্পর্কে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

“এসি আই বীজ ভালো বীজ”- স্লোগানকে সামনে রেখে এসিআই সীড কোম্পানি লিমিটেডে এ অনুষ্ঠানের আয়োজন করে।

গত মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাতে দৌলতদিয়ার ৫ নম্বর ওয়ার্ড আক্কাস আলী হাইস্কুল সংলগ্ন স্থানীয় বাজারে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে হাইব্রিড সামার গোল্ড জাতের পেঁয়াজ উৎপাদন সম্ভাবনা, চাষ পদ্ধতি ও লাভজনক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সীড কোম্পানির ক্যাম্পেইন ম্যানেজার মো. জাকির হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন এসিআই সীড কোম্পানির গোয়ালন্দ উপজেলার পরিবেশক ও আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী হুমায়ন আহমেদ, স্পীড কোম্পানির এরিয়া ম্যানেজার মো. মেহেদী হাসান, মার্কেটিং অফিসার আলআমিন, স্থানীয় বীজ ও কীটনাশক ব্যবসায়ী মোহাম্মাদ শেখ, হোসাইন শেখ, মো. সেলিম হাসান, পেঁয়াজ চাষী মো. শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এসিআই সীড কোম্পানির ক্যাম্পেইন ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, উন্নত জাতের বীজ ব্যবহার করলে স্বল্প সময়ে অধিক ফলন পাওয়া সম্ভব। সামার গোল্ড পেঁয়াজ একটি উচ্চ ফলনশীল জাত, যা কৃষকদের জন্য লাভজনক সম্ভাবনা তৈরি করছে।

এসিআই সীড কোম্পানির গোয়ালন্দ উপজেলার পরিবেশক ও আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী হুমায়ুন আহমেদ বলেন, আধুনিক ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে লাভবান হতে পারেন। এরমধ্যে এসিআই বীজের হাইব্রিড সামার গোল্ড পেঁয়াজ চাষে কৃষকরা অনেক লাভবান হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর