| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 27, 2026, 5:49 pm
শিরোনাম :
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ দূর্গা পূজা উপলক্ষে, দেড়হাজার বাইক মিছিল নিয়ে পূজা পরিক্রমা বিধায়ক বিকরন নস্করের মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন বারুইপুর পূর্বের আদি গঙ্গার মাটি চুরি কোটি কোটি টাকার বিনিময়ে, অভিযোগের তীর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে

স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন মগরাহাট পশ্চিমের চার নম্বর মন্ডল কমিটির

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, অক্টোবর ৪, ২০২৬
  • 70 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের চার নম্বর মন্ডল সভাপতি শ্রী দাশু পুরকায়স্থ নেতৃত্বে একটি স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন করা হয় কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের অধীনে।

এদিন জালধরা সহ বিভিন্ন গ্রামে এই কর্মসূচি পালন করে বিজেপি র সাংগঠনিক কমিটির সদস্যরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প অভিযান কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে সারা ভারত জুড়ে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে শুরু করে বিভিন্ন জেলা ভিত্তিক এই কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ।

তার ভাগ হিসাবে মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির অধীনে বিভিন্ন যায়গায় এই সেবা সংকল্প অভিযান কর্মসূচি শুরু হয়েছে। এদিন মগরাহাট পশ্চিমের কালিকেপোতা গ্রাম পঞ্চায়েতের অধীনে জালধরা সহ বিভিন্ন যায়গায় এই সেবা সংকল্প অভিযান ও স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক সম্পাদক ও মগরাহাট পশ্চিমের বিজেপি র প্রার্থী শ্রী গৌর সুন্দর ঘোষ এবং মথুরাপুর জেলা স্যোশাল মিডিয়া র সভাপতি শ্রী সৌমিত্র পুরকায়স্থ এবং সহ অন্যান্য বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ।এই অনুষ্ঠানটি পরিচালনা করেন মগরাহাট পশ্চিমের চার নম্বর মন্ডল সভাপতি শ্রী দাশু পুরকায়স্থ।

এর আগে মগরাহাট পশ্চিমের এক নাম্বার মন্ডল, এবং দুই নাম্বার মন্ডল ও তিন নাম্বার মন্ডল সভাপতিরা নিজ নিজ দায়িত্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প অভিযান কর্মসূচি পালন করে।

তাদের এই কাজ করতে সহযোগিতা করেন মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি ও মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক অবজার্ভার শ্রী গৌর ঘোষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর