
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ সকাল থেকে পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধান সভার উপ নির্বাচনের ফলাফল প্রকাশ হতে চলেছে।
তাতে দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধান সভার বিজেপি র প্রার্থী শ্রীমতী হাসিরানী রথ তিনি তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের থেকে প্রায় এক লাখ ত্রিশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে।গত ২০২৬,শে বিধান সভার নির্বাচনে এখান থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন। তার ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনে পদ্মের ঝড় উঠেছে।
এবং এই নন্দীগ্রাম বিধান সভার বিভিন্ন যায়গায় মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবার বিজেপি কে বিমুখ করেনি। সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধান সভার নির্বাচনে বিজেপি র প্রার্থী শ্রী শাখারভ সরকার প্রায় পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। তার জয় প্রায় নিশ্চিত করতে চলছে।
এই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রায় সত্তর শতাংশ, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপি দিকে চলে যাওয়ার অর্থ প্রায় বিরোধী দলের ভোট ভাগাভাগি হয়ে বিজেপি র জয় কে নিশ্চিত করেছেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটের আগে পশ্চিম বাংলার উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের কে অভয় দেওয়ার কারণে এবং রেজিনগর বিধান সভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
সেই ডাকে সাড়া দিয়ে এবার পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধান সভার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপি কে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করতে সাহায্য করেছেন।