| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 12:15 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

নান্দাইল চৌরাস্তা বাজারে ফুলকপি মার্কায় ১০ দলীয় জোটের বিশাল গণমিছিল অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
  • 119 সময় দেখুন

হুমায়ুন কবির।নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেশজুড়ে নির্বাচনী উত্তাপ বাড়ছে।
আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া প্রচার-প্রচারণার ধারাবাহিকতায় আজ (২৬ জানুয়ারি ২০২৬) রোজ সোমবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা বাজারে ১০ দলীয় জোটের উদ্যোগে ফুলকপি’র এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিছিল শেষ আনোয়ারুল ইসলাম চান বলেন, আমি শুরুতেই সবাই কে অভিনন্দন, শ্রদ্ধা ও ভালবাসা জানাই। ফুলকপি’র বিজয় মানেই আপনাদের বিজয়। আপনারা সবাই নির্বাচনের দিন পযন্ত আমার পাশে থেকে ফুলকপি কে নির্বাচিত করবেন। তাই ১২ তারিখ সবাই নিজ নিজ অবস্তান থেকে সারাদিন ফুলকপি কে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের অধিকার নিশ্চিত করবেন। তিনি আরও বলেন, গত ২৫শে জানুয়ারি রবিবার কানুরামপুর আমাদের মিছিলে ধানের শীষের লোকেরা যে হামলা করেছেন তাতে করে সাধারণ মানুষ এখন বুজে গেছে। এসব আঘাত ও হামলা করে আমাদের জয় কে থামিয়ে রাখতে পারবেন না। তিনি জনসম্মুখে বলেন, আমাদের কে আঘাত করুক, আমরা আঘাত মাথা পেতে নেব, তবুও আমরা চাই এই নান্দাইলে একটি শান্তি প্রিয় নির্বাচন। যে নির্বাচনে ফুলকপি’র বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ১২ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ তাদের জবাব দেবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের প্রশ্নে আমরা কোনো ধরনের ছাড় দেব না।

এমনকি উক্ত গণমিছিলে নান্দাইল উপজেলার আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ১০ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। নেতারা স্পষ্ট করে বলেন, কোনো ধরনের উসকানিতে পা দেওয়া হবে না।

সেই সাথে উক্ত গনমিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিডিপি, এনসিপির সহ ১০ জোটের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থক জনসাধারণ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর