
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। ভারতের সাংবিধানিক অধিকার রক্ষা এবং গনতন্ত্র বাঁচাতে ডাক দিয়েছে ভারতের ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ। এদিন দিল্লীর যন্তরমন্তর রোডের দিকে এগিয়ে যাচ্ছে লাখ লাখ জনতা।
এই ঐতিহাসিক সমাবেশে বক্তব্য ও যোগদান করতে যাচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা শ্রী অখিলেশ যাদব এবং পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃনমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী ডি কে তালাপত্তি এবং বামফ্রন্টের নেতা সি এম বিজয়ন ও এম এ বেবি এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং আর জে ডি র নেতা শ্রী তেজস্বী যাদব সহ কোক রোজ পার্টির নেতৃবৃন্দ।
ভারতের বিরোধী দলের নেতৃবৃন্দ এর দাবি বর্তমান কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের উপর জুলুম ও দমন পিড়ন চালিয়ে যাচ্ছে। এবং গনতান্ত্রিক অধিকার এবং আন্দোলন কে শেষ করতে সবধরনের কাজ করছে।তাই নয় নির্বাচনের কারচুপি করে বিজেপি সহ তার মিত্র দলকে শক্তিশালী ও ক্ষমতায় আসার জন্য সহযোগিতা করছেন। নির্বাচন কমিশন শ্রী গনেশ্ব কুমার যে ভাবে নির্বাচন পরিচালনা করছেন তা গঠনতন্ত্রের পক্ষ শুভ নয়। অবিলম্বে ভারতের নির্বাচন কমিশনার শ্রী গনেশ কুমার কে পদত্যাগ করতে হবে। এবং এন আর সি নামে যারা বৈধ ভোটার তালিকায় রয়েছে তাদের কে বাদ দেওয়া যাবে না।
ভারতের পূর্ণ গনতন্ত্র রক্ষার জন্য এই মহাসমাবেশ সফল করার জন্য ভারতের বিভিন্ন রাজ্যে থেকে হাজার হাজার মানুষ আজ দিল্লীর রাজপথে নেমেছে।আজ সকালে উত্তর ও দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিম দিল্লীর বিভিন্ন যায়গায় থেকে শুরু হয় দিল্লীর অভিমুখে যাত্রা।লাখ লাখ মানুষের এবং গনতন্ত্র রক্ষার স্বার্থে আওয়াজ দিল্লীর আকাশ ও বাতাসে ভেসে আসছে।