
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্বের পুরাতন হাসপাতালে, বারুইপুর পূর্বের দুই নাম্বার মন্ডল মাইনোরিটি কমিটির পক্ষ থেকে একটি রক্তদান কর্মসূচি পালন করা হয়।এই রক্তদান কর্মসূচির মুল উদ্দেশ্য হল অসহায় মূমূর্ষ রুগীদের পাশে দাঁড়ানোর।
সেই সঙ্গে আকর্ষিক দুর্ঘটনায় আহত মানুষদের সেবা প্রদান ও যুদ্ধবিদ্ধস্ত সেনা এবং পুলিশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন বারুইপুর পূর্বের দুই নাম্বার মন্ডল কমিটির,মাইনোরিটি কমিটির সভাপতি আব্দুল হালিম গাজী।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ ও নীতি ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র প্রতি বিশ্বাস রেখে অসহায় মূমূর্ষ রুগীদের এবং অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের দুই নাম্বার মন্ডল বিজেপি র মাইনোরিটি কমিটির সভাপতি আব্দুল হালিম গাজী ও নবগ্রাম অঞ্চলের গোঁড়দার গ্রামের বিজেপি র সাংগঠনিক নেতৃত্ব রবিউল ইসলাম মোল্লা ও সাবিরুল মন্ডল এবং যাদবপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী মনোরঞ্জন জোয়ার্দার।
এই অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী ও পুরুষ তাদের মূল্যাবান রক্ত দান করেন। আজকের এই অনুষ্ঠানে আগত রক্তদাতাদের অভিন্দন ও শুভেচ্ছা জানান যাদবপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী মনোরঞ্জন জোয়ার্দার ও দুই সংখ্যালঘু সভাপতি শ্রী বিশ্বজিৎ বড়ুয়া ও বারুইপুর পূর্বের দুই নাম্বার মন্ডল মাইনোরিটি কমিটির সভাপতি আব্দুল হালিম গাজী।