| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 14, 2026, 4:44 pm
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ নেত্রকোণায় আবু আব্বাস ডিগ্রি কলেজের ছাত্রদল নেতার বিরুদ্ধে ভর্তি হওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
  • 25 সময় দেখুন

এস.এম.শামীম,দিঘলিয়া,খুলনা। খুলনার দিঘলিয়ায় একটি তিনতলা ভবনের পেছন থেকে মো: হাবিবুর রহমান ওরফে সায়েম (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত হাবিবুর রহমান সায়েম দিঘলিয়া এলাকার মো: রফিকুল ইসলাম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া এলাকার মো. আজিজুর রহমানের তিনতলা ভবনের পেছনে রক্তাক্ত অবস্থায় হাবিবুর রহমান সায়েমকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মুখমণ্ডলে রক্তের চিহ্ন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত সায়েমের বিরুদ্ধে বিভিন্ন সময়ে এলাকায় চুরির অভিযোগ ছিল বলে তারা দাবি করেন।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, তিনতলা ভবনের ছাদ থেকে লোহার দরজা চুরি করে ভবনের পেছন দিক দিয়ে একটি আমগাছ বেয়ে নিচে নামার সময় তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যেতে পারেন।

তবে তিনি কীভাবে এবং কী কারণে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর