| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 29, 2026, 10:42 pm
শিরোনাম :
গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, অক্টোবর ৫, ২০২৬
  • 90 সময় দেখুন

এস.এম.শামীম,দিঘলিয়া।।খুলনার দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ অক্টোবর) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি-২০২৬ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঁচজন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। পরে শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬-এর কর্মসূচি শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর