| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 27, 2026, 5:51 pm
শিরোনাম :
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ দূর্গা পূজা উপলক্ষে, দেড়হাজার বাইক মিছিল নিয়ে পূজা পরিক্রমা বিধায়ক বিকরন নস্করের মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন বারুইপুর পূর্বের আদি গঙ্গার মাটি চুরি কোটি কোটি টাকার বিনিময়ে, অভিযোগের তীর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে

দিঘলিয়ায় গৃহবধূর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
  • 80 সময় দেখুন

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া।। খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বাতিভিটা গ্রামে জনি বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ওই গ্রামের নুরুজ্জামান মোড়লের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের মধ্যে কোনো একসময় নিজ শয়নকক্ষে তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, সংসারের অভাব-অনটন দূর করতে প্রায় এক বছর আগে উপার্জনের উদ্দেশ্যে ঢাকায় যান জনি বেগম। সেখানে তিনি একাই থাকতেন। সম্প্রতি তাঁর হৃদ্‌রোগের সমস্যা দেখা দিলে চিকিৎসার জন্য প্রায় ১৫ দিন আগে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন এবং চিকিৎসা নিচ্ছিলেন।

ঘটনার দিন বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাঁর স্বামী নুরুজ্জামান মোড়ল তিন মেয়েকে সঙ্গে নিয়ে তাঁকে বাড়িতে রেখে খুলনার একটি হোটেলে খাবার খেতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা বাড়িতে ফিরে ঘরের ভেতরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাঁদের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় জনি বেগমকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে দিঘলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।
গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর