| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 15, 2026, 8:33 pm
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

গোপালগঞ্জ কাশিয়ানী দুই শিশু ধর্ষণেরর অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, আগস্ট ২৩, ২০২৬
  • 58 সময় দেখুন

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে কাশিয়ানী পাউরুটি কিনতে গিয়ে সাত/নয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম মুন্সী ঐ গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান ব্যবসা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শিশু আপন দুই বোন। শনিবার দুপুরে তারা জসিমের দোকানে পাউরুটি কিনতে যায়। দোকানে পাউরুটি নেই জানিয়ে জসিম তাদের পাশের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ। পরবর্তীতে একটি রুমে নিয়ে দরজা বন্ধ করে তাদের ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
এ সময় শিশু দুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। স্থানীয়রা জসিমকে আটক করার চেষ্টা করলে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানায়, এ নিয়ে বাঁদীর পিতা মামলা করেন।
অভিযুক্তকে গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, কাশিয়ানী থানা পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর