
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য র প্রতিবাদে এফ আই আর দায়ের করেন মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ও মগরাহাট পশ্চিমের বিজেপি র প্রার্থী গৌর সুন্দর ঘোষ।এই সময়ে উপস্থিত ছিলেন মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির যুব মোর্চার অফিস সেক্রেটারি তুহিন মন্ডল এবং মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মধ্যে শ্রী তম্ময় হাজরা এবং দেবপ্রসাদ হালদার সহ অন্যান্য মগরাহাট পশ্চিমের মন্ডল কমিটির সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক সম্পাদক শ্রী গৌর সুন্দর ঘোষ বলেন যে গত ২৪,শে জুলাই যে ভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আরশোলা পার্টি ও বামফ্রন্টের ছাত্র ইউনিয়নের নেতা ও কর্মীরা তা মেনে নেওয়া যায় না । সেই সঙ্গে কলকাতার রাজপথে সাংবাদিকদের উপর জুলুম ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেন।।