
মনোয়ার ইমাম।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সবধরনের সহযোগিতা করছেন পশ্চিম বাংলা সরকারের।
আজ কলকাতার পঞ্চায়েতের দপ্তরে সাংবাদিকদের বলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে, ভারত সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান ইতিমধ্যেই শুরু করেছে গ্রামীণ উন্নয়ন কাজ। ভারত সরকার ইতোমধ্যে প্রায় ১২, হাজার কোটি টাকা বরাদ্দ করছে। সেই সঙ্গে পশ্চিম বাংলা সরকারের পক্ষ আরো পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে জন বিকাশ ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে।
পশ্চিম বাংলা সরকারের অধীনে বিভিন্ন প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রায় ৬৫, হাজার দিনের কর্মদিবসের তৈরি করা হয়েছে।এর আওতায় আনা হয়েছে প্রায় ২২,লাখ মানুষের প্রতিদিনের কাজের কর্মসূচি পালন। পরবর্তী তে আরো ২২, হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে পশ্চিম বাংলার গ্রামীণ ও পঞ্চায়েতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে। সেই সঙ্গে পঞ্চায়েতের কাজ আরো গতিশীল ও শক্তিশালী করতে আগামী ২০২৭,এর মধ্যে প্রায় পাঁচ হাজার দুইশত জন কে নিয়োগ দেয়া হবে পশ্চিম বাংলার পঞ্চায়েত দপ্তরে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে বিগত সরকারের আমলে প্রায় ৩১,লাখ মানুষের ভুয়া জব কাড ব্যাপার করে কোটি কোটি টাকা তছরূপ করেছেন এবং তুলে নিয়েছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না এই সরকারের আমলে।
সরকার চোখ কান খোলা রেখে কাজ করবেন। সেই বিগত সরকারের আমলে লাখ লাখ মহিলা ও মানুষ ভুয়া লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা তছরূপ করেছেন। কোথাও পুরুষ মহিলা সেজে রক্ষীর ভান্ডার থেকে কোটি কোটি টাকা তুলেছেন। পশ্চিম বাংলার গ্রাম উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে এবং পশ্চিম বাংলা কে ভারতের মডেল পঞ্চায়েত রাজ্যে হিসেবে প্রথম সারিতে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার উপ মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ এবং পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী শ্রী দুধকুমার মন্ডল এবং পশ্চিম বাংলার বিভিন্ন জেলার ডি এম এবং এস ডি ও এবং পশ্চিম বাংলার বিভিন্ন জেলার বিডিওরা।