| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 4, 2026, 4:03 pm
শিরোনাম :
কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ

দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • 2 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর বঙ্গের চা শিল্প শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য সামগ্রী বিতরণের কথা ঘোষণা করলেন।

সেই সঙ্গে চা শ্রমিকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চা শিল্প বাণিজ্য যোজনার অন্তর্ভুক্ত করার দাবি রাখলেন। আজ উত্তর কন্যায় দার্জিলিং ও শিলিগুড়ি এবং চা শিল্প বাণিজ্য এলাকার উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে মিলিত হন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও মন্ত্রী শ্রী নিতীশ অধিকারী এবং শ্রী রাজু এবং দার্জিলিং ও শিলিগুড়ি এর জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কর্মকর্তারা। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে তার সরকার চা শিল্প শ্রমিকদের উন্নয়নের ক্ষেত্রে সবধরনের সহযোগিতা করবেন।

সেই সঙ্গে চা শিল্প শ্রমিকদের উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছে তা তুলে ধরেন।চা শ্রমিকদের জন্য চিকিৎসা সেবা সংকল্প ও বিমা এবং অন্যান্য সুযোগ সুবিধা সবটাই পাবেন তারা।চা শিল্প বাণিজ্য কে আরো গতিশীল ও উন্নত মানের করার জন্য সকলকে আহ্বান জানান।

সেই সঙ্গে চা শিল্প বাণিজ্য কে পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করার লক্ষ্যে নিয়ে এগিয়ে যেতে হবে।চা শ্রমিকদের উন্নয়নের ধারা ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

এবং এই সরকার ক্ষমতায় আসার পর চা শ্রমিকদের উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর